• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান

Reporter Name / ২৬৬ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

ভালুকা উপজেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধায় গফরগাঁও থেকে একটি অনুষ্ঠান শেষ করে ময়মনসিংহ যাওয়ার পথে যাত্রা বিরতির সময় ভালুকা বাস স্ট্যান্ড সারাবেলা ফুড গার্ডেনের সামনে ভালুকা উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন তিনি।

মোঃ নাজিম উদ্দিন খান আরও বলেন ‘রাষ্ট্র যখন গভীর সংকটে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। তা নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। ৩১ দফা রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই আমি সকল সহযোদ্ধা, জনগণ ও ছাত্রসমাজকে বলব আসুন আমরা সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই।’

এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, ভালুকা পৌর কৃষকদলের আহবায়ক খাইরুল ইসলাম খান, সদস্য সচিব তৌফায়েল আহমেদ টুটুল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ন কবির বুলবুল, যুগ্ন আহবায়ক আমিমুল হক খান, মোঃ শেখ জামান, সেলিম খান রুবেল সহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category