• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় মুরাদনগরে জামায়াতের শুকরানা মিছিল

Reporter Name / ৪১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকাল ৬টায় শুকরানা মিছিলটি উপজেলা গেট থেকে আরম্ভ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে আনন্দ উচ্ছ্বাসের সহিত মিছিল করে নেতা কর্মীরা।
উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার আমীর আ ন ম ইলইয়াস, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবুবকর সরকার, মুরাদনগর উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাহবুব মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,  প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের  এই গেজেট প্রকাশে  জামায়াতের  নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ২৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।
এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো বলেও তারা জানান।
এ সময় মুরাদনগর সদর ইউনিয়নের জামাতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় সহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category