• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবাক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী প্রমুখ।
এর আগে পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে একটি র‍্যালী প্রদিক্ষণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গঁনে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহরা প্রর্দশন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category