• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে আজ ৩০ আগস্ট শনিবার পাঁচবিবি দারুল ইসলাহ্ একাডেমির হলরুমে উপজেলার ৬৯ টি ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও পাঁচবিবি উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এই শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ, বিচক্ষণ ও অভিজ্ঞ পরিচালকগণ প্রস্তুত আছেন। আমরা জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্র পরিচালকেরা এখন থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করবেন,আর সংগঠনের প্রতিটি স্তরের কমিটি নির্বাচনী মাঠে প্রাণপণ পরিশ্রম করবে—তাহলেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এবং পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

শিক্ষা বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস্ পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।

বৈঠকে উপজেলা সকল কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর-সেক্রেটারী, নির্বাচনী পরিচালক এবং উপজেলার ৬৯টি ভোট কেন্দ্র পরিচালকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেককে আন্তরিক ভাবে নির্বাচনী কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category