• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবিতে রাতের আঁধারে ছিন্নমূল ও ভবঘুরেদের মাঝে কম্বল দিলেন ইউএনও

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
গত কয়েকদিনের হিমেল বাতাস ঘন কুয়াশা আর প্রচন্ড কনকনে শীতকে উপেক্ষা  করে  জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার বিভিন্ন স্হান  সহ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের  নিজ হাতে শীতবস্ত্র  বিতরণ  করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ সেলিম আহমেদ । মানবিক সেবায় তিনি এক নজির স্হাপন করেছেন।
শহর ও গ্রামের বিভিন্ন  স্হানে শীতার্ত ছিন্নমুল অসহায় মানুষ  গুলো যখন জবুথবু । তখন তাদের শীত নিবারণের জন্য এগিয়ে আসেন মানবিক এই কর্মকর্তা । গতকাল ২৪ ডিসেম্বর বুধবার রাতে, মানুষ যখন শীতের হাত থেকে বাঁচতে ঘরে ঠাঁই নিয়েছেন তখন তিনি  সহকারী কমিশনার ( ভুমি)  বেলায়েত হোসেন, প্রকল্প অফিস সহায়ক জুয়েল ও কয়েক জন কর্মচারীকে সাথে নিয়ে  পৌর শহরের পাঁচমাথা, তিনমাথা, বাসস্ট্যান্ড , সৈয়দ নুরুদ্দিন এতিম ও হাফেজখানা , রেল স্টেশন, বাগজান বাজার ও ১ টি গীর্জা  সহ বিভিন্ন এলাকায় ভাসমান ছিন্নমূল নারী পুরুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন  তিনি । এমন প্রাপ্তিতে  অনেকেই হয়েছে হতবাক, কেউবা প্রফুল্ল।
নির্বাহী অফিসার সেলিম আহমেদ  বলেন, চলতি শীতে  ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত  ৬ শ কম্বল  উপজেলার ভাসমান ছিন্নমূল  মানুষ ছাড়াও বিভিন্ন এতিমখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুস্তদের মাঝে সুষ্ঠু  ভাবে বিতরণ করা হবে । এর আগে গত ২৩ ডিসেম্বর  ৬ টি এতিম ও হাফেজখানার শতাধিক তালবে এলেমদেরকে  একটি করে কম্বল প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category