• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

পুলিশের কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নিলেন ইউপি চেয়ারম্যান

Reporter Name / ৫৫২ Time View
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পুলিশের কাছ থেকে ছিনতাইকারী ভাইকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া
গেছে ইউপি চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা ৭টায় কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শেখ জাকির
বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসামী আকরাম হোসেন (৩২) ওই
চেয়ারম্যানের ছোট ভাই ও বাঙ্গরা গ্রামের শেখ রমিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায়
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা
এগারোটায় বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট
ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল
সাইদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় থানায়
লিখিত অভিযোগ হয় ওই রাতেই। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা রুজু
হয় গত বৃহস্পতিবার বিকেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আকরাম
হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারেই তাকে পেয়ে যায় পুলিশ। তাকে
আটক করে নিয়ে আসার সময় পথিমধ্যে লোক জন নিয়ে বেরিকেট দিয়ে পুলিশের
কাছে ওয়ারেন্টের কপি দেখতে চায় চেয়ারম্যান জাকির হোসেন। পুলিশের সাথে
বাদানুবাদের এক পর্যায়ে হাতাহাতি করে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে
নেন সাথে থাকা লোক জনের সহায়তায় চেয়ারম্যান শেখ জাকির।
অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের কাছে এই বিষয়ে মুঠো ফোনে জানতে
চাইলে তিনি বলেন, ‘আমার ছোট ভাই আকরামকে পুলিশ প্রেফতার করে নেয়ার
সময় ওয়ারেন্টের কপি দেখতে চাওয়ায় এক কনেস্টেবল আমার বুকে লাথি মারলে আমি
মাটিতে লুটিয়ে পরি। এর পর উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পরে যায়। এর পরের
ঘটনা আমি আর বলতে পারছি না।’
বাঙ্গরা বাজার থানায় ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘চেয়ারম্যান
শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিলো। এসআই রনি
চৌধুরি তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন
তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category