• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

পূর্বধলায় সেনা-পুলিশের যৌথ হানা: ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোঃ মোরসালিন, পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ মোছা. মরিয়ম আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদেপুটিকা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে চারটার দিকে পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এ সময় মরিয়ম আক্তারের বসতঘর তল্লাশি করে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৭ হাজার ৫০ টাকা, ছয়টি মোবাইল ফোন এবং একটি বড় ধারালো চাকু উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন যোহায়ের আনজুম। পরে গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তারকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category