• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মুরাদনগর

Reporter Name / ৩৭৪ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি, ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনকে ইসরায়েলী আগ্রসন থেকে মুক্তির দাবীতে বিশ^নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়৷ একই সঙ্গে সকল মুসলিম রাস্ট্রকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকেই উপজেলার সদর এলাকা, কোম্পানীগঞ্জ বাজার, বাঙ্গরা রামচন্দ্রপুর, বাবুটিপাড়া, পীরকাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করা হয়।
দুপুরে উপজেলা সদরে হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্থানীয় ওলামা মাশায়েখ ও হুফফাজ পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সাধারণ ছাত্র-জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মিছিলগুলো উপজেলা পরিষদ গেইট সামনে থেকে শুরু করে হয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ কর, করতে হবে ইত্যাদি নানা স্লোগানে প্রতিবাদ জানিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ইসরায়েলের পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে আল্লাহু চত্বরে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আবদুল আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী মানছুর কবির প্রমুখ।
বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের পাশাপাশি সকল মুসলিম রাষ্ট্রের শাসকদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুক্ষে দাড়াতে আহ্বান জানানো হয়।
বিক্ষোভকারীরা ইসরায়েলকে বয়কট করে বিভিন্ন স্লোগান দিয়ে ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ বলে মিছিলে মিছিলে প্রকম্পিত করো তোলে পুরো এলাকা। এসময় গাজায় ইসরায়েলী বোমা হামলায় নিহত শিশুদের প্রতীকি লাশ নিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category