• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

সিএনজি স্টেশনের সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সমন্বয়ক ও পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কোম্পানীগঞ্জ থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।
শনিবার দুপুরে শ্রমিক নেতাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।

সমাবেশ বক্তারা বলেন, মুরাদনগরে সমন্বয়ক ও পুলিশের দায়ের করা প্রহসনের মামলায় বিএনপি নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেফতার করা হচ্ছে।
৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানা গুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের জোগান দিয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। আমরা এই গ্রেফতার ও পুলিশি হয়রানির নিন্দা জানাই। অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার ও আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।
অন্যথায় আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিবো।

এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডভোকেট হাসান মাহমুদ, শ্রমিক নেতা জাকির হোসেন, ওয়াসিম, ইয়াসির আরাফাত। এসময় বিএনপি নেতা শাহজাহান মিয়া, ওমর উল্লাহ ওমর, কামাল হোসেনসহ  উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category