• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

বিজিবি সদস্য বেলালের বাড়ীতে শোকের মাতম

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

মায়ের কোলে ১৮মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান পিতার আদর সোহাগ বুঝার বয়স হয়নি এখনো। বাবা শব্দের সাথে পরিচিত হবার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে। অবুঝ আনহা জানেই না তার বাবা আর কোন দিন তাকে কোলে নিয়ে আদর করবে না। বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না। কারন তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যু বরন করেছেন। রবিবার ২৩শে মার্চ দুপুরে
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত বেলালের আনহা বিন হাসান ছাড়াও আরো একটি ৮বছরের কন্যা সন্তান রয়েছে।
রবিবার বিকেলে নিহত বেলালের বাড়ী কাজিয়াতলে গিয়ে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম। তার মা বাবা ও স্ত্রী রোকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তান হারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন।
নিহতের ভাই নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়ীতে দুজন লোক আসে। এসে বলে যে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করাকালে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায় নি।

রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারন কি। এর পিছনে কোন রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।

নিহতের বাবা বজলুর রহমান বলেন, আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।

নিহতের স্ত্রী রোকসানা খনম চিৎকার করতে করতে বলেন, কথা ছিলো ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়ীতে আসবে। বাড়ীতে ঈদ করবে। এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছটি নিয়ে চলে গেছে। দুটি অবুঝ শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় দাড়াবো।

নিহত বেলালের ভাই নাসির উদ্দিন জানান, রবিবার রাত আটটার দিকে লাশ নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার দিকে রওয়ানা হয়েছে। সোমবার দুপুরে লাশ দাফন করার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করে। ওই সময় বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category