• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৪১৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি
উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা মিছিলে ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’, ‘চাদা নে, আমার ভাই ফেরত দে’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণ-অভ্যুত্থান করিনি। যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে—উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
এসময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোঃ ইকরাম, মোঃ শুভ, মোহাম্মদ নাঈম, মাহি, কেয়া, রুবেয়া, সাজিদ খান সহ বইয়ের সঙ্গে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category