• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

ভালুকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

Reporter Name / ২৮৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ বাহার মিয়া, ভালুকা প্রতিনিধি।।

ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও
সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বৃহস্পতিবার বিকেলে আল-আযহার মডেল ইনস্টিটিউটে ভালুকা উপজেলা ও পৌর জাসাস এর আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা পৌর শাখার সভাপতি ওয়াসিকুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  (জাসাস) ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক এম. এম. কবির এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফারহানা চৌধুরী বেবী।
এছাড়াও এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, ভালুকা উপজেলার সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান জনি, সহ সভাপতি আশিকুর রহমান শ্রাবণ, ভালুকা পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি মামুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ভালুকা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category