• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

ভালুকায় সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

Reporter Name / ৩১৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

ভালুকা উপজেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় ভালুকা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসাইনর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রোহাদ মিয়ার নেতৃত্বে রবিবার সকালে আনন্দ মিছিল করেছে ভালুকা সরকারি কলেজ ছাত্রদল। আনন্দ মিছিলটি মেঘার মাঠ থেকে বের হয়ে ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা সরকারি কলেজ মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকরামুল হাসান কায়েস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসাইন, মাজেদুল ইসলাম মইন, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম খান, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম আলী রাজ, যুগ্ন আহবায়ক জাহিদ হাসান, লিটন প্রমুখ। এছাড়াও এসময় ভালুকা সরকারি কলেজ ছাত্রদল উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category