• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মিরপুরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা রহমত আলী রব্বান

Reporter Name / ৩৪৯ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

আসাদুল ইসলাম, মিরপুর উপজেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া মিরপুর উপজেলায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন মিরপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। তিনি বলেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে আমার একটি ছোট পরিসরে প্রাইভেট ক্লিনিক আছে, আমি যে সময় টুকো ক্লিনিকে থাকি মাঝে মধ্যে দেখতে পাই ক্লিনিকের সামনে অসহায় মানুষের আহাজারি, অনেক গরিব ও অসহায় মানুষ জরুরি অ্যাম্বুলেন্স সেবা পায় না। এমন অবস্থায় সাধারণ মানুষ অনেক কষ্ট ভোগ করেন।

এমন মনঃকষ্ট থেকেই মিরপুর উপজেলা বাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার চিন্তা করে আমাদের পরিবার। অ্যাম্বুলেন্স মেরামত,ডাইভার ও জালানি বাবদ প্রতি মাসে খরচ হয় আনুমানিক ৩০,০০০ হাজার টাকা যা আমাদের পরিবারের পক্ষ থেকে জনসাধারণের সেবায় দিয়ে থাকি,তিনি আরো বলেন যতদিন সামর্থ্য থাকবে অসহায় মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

কথাগুলো বলছিলেন মিরপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। মিরপুর উপজেলার বাসিন্দাদের জন্য বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন মিরপুর উপজেলার জনপ্রিয় এই নেতা।

রহমত আলী রব্বানের মিরপুর পৌরসভার কৃতি সন্তান, জনসেবা মূলক উদ্যোগের কারণে স্থানীয় জনসাধারণের নিকট হতে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বেলাল নামের একজন বলেন, মানুষের বিপদে সাহায্য করা, এটা তার একটা মহৎ গুণ, যাহা সবাই পারে না। তাই দল-মত নির্বিশেষে সকালের কর্তব্য এমন মহৎ মানুষের পাশে থেকে সহযোগিতা করা, আমাদের উচিৎ সবাই নিজ নিজ অবস্থান থেকে রহমত আলী রব্বানের মতো সমাজের অসহায় মানুষের জন্য এগিয়ে আসা। এমন ভাবে সবাই এগিয়ে আসলে উপকৃত হবেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category