• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগররে নিখোঁজ সেই বিজিবি সদস্যের দাফন সম্পন্ন

Reporter Name / ২৪৩ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় নিজ গ্রামে সমাহিত হলেন কক্সবাজারের টেকনাফ সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া সেই বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসান। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় বিজিবির প্রচলিত রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।  এর আগে গ্রামের বাড়িতে লাশ পৌঁছানোর পর তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই তার বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। সিপাহী মো. বিল্লাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে।
উল্লেখ্য, শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে যাওয়ায় উদ্ধার অভিযানে যায় বিজিবি। এ সময় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হলেও উদ্ধার করতে গিয়ে বিজিবির সদস্য সিপাহী মো. বিল্লাল হাসানহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসান এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সেপাই হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category