• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরের সিদ্ধেশ্বরীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (সিদ্ধেশ্বরী) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ৫ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহবের হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি তসলিম উদ্দিন ইমাম খোকনের সভাপতিত্বে ও রাসেল মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধামঘর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব,উপজেলা বিএনপি সদস্য সাইদুর রহমান সুমন , উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বাদল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহুল আমিন সেন্টু, যুগ্ম আহবায়ক জামাল ডাক্তার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, হিন্দু সম্প্রদায়ের ডা: দুলাল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মোল্লা, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক কবির মিয়া, হাজী ময়নাল হোসেন, মোঃ রাজীব ইমাম জুয়েল, মো: ইমরান উদ্দিন, মোঃ মনির, মোঃ জহির, জসিম, জুয়েল, আল আমিন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গ্রামের সর্বস্তরের জনগণ।

উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category