• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে অবৈধ ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঘোষণা

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী এলাকায় কাগজপত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা চলাকালে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকার রাবেয়া ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খান।

জানা যায়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাবেয়া ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৩লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category