• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে আইনজীবী হত্যার বিচার ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩৮৩ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর, চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার ও হিন্দু সংগঠন ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা পরিষদ।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের আল্লাহু  চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু  চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

 এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।

মনববন্ধনের বক্তব্য রাখেন, মুফতি সাদেকুল ইসলাম, মুফতি বোরহান উদ্দিন, মাওঃ মাহমুদুল হাছান, মাওঃ আব্দুর রহমান, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ তারেক মাহমুদ, মাওঃ নাঈম সরকার, মাওঃ দিদার এলাহি, মাওঃ আবু মুছা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category