• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে প্লান্টিনাম জয়ন্তী পালন

Reporter Name / ৪৭১ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

মোঃ রাসেল মিয়া, (কুমিল্লা)
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করে উপজেলা আওয়ামী লীগ।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে এক আলোচনা সভা করে।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার, প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনুর স ালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন আর রশীদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজান মজুমদার প্রমুখ।
এ সময় আরো বক্তব্য  রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভিপি জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারিথ দত্ত, পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলামিন সরকার, মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ রাজিব আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো: রাজিব মুন্সী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category