• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ৪০৫ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দৃর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে একটি র‌্যালি বের করা হয় । র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই, উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, মুরাদনগর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমজাদ হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন মনির, উপ-সহকারী প্রকৌশলী হান্নান শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভা শেষে উপজেলা পরিষদ মাঠে অগ্নিকান্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category