• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১২

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ৫ হাজার ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৪ হাজার ৬ জনের মধ্যে ৪৬ জন, দাখিল পরীক্ষার ১ হাজার ৩৮৫ জনের মধ্যে ৬০ জন এবং ভোকেশনাল পরীক্ষার ৩১২ জনের মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, উপজেলার সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের লক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category