• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫৩ জন

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি/ সমমান পরীক্ষায় মোট ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৫ হাজার ৮১৪ জনের মধ্যে ৮৫ জন, দাখিল পরীক্ষার ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৬৩ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩২৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ।
জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category