• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Reporter Name / ৫৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ২২ টি ইউনিয়নের মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, জেলা ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান, স্কাউট সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রেডিট সুপার ভাইজার মোঃ কামরুল হাসান ভূঁইয়া, জেন্ডার প্রোমোটার ওসমান গনি, মহসিন ভূঁইয়া, সাইফুল ইসলাম, সোহাগী আক্তার, জেসমিন আক্তার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category