• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান 

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

“রুখে দিয়ে ড্রেজার, নিশ্চিত করি বাঁচার অধিকার” এই শ্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষি জমি রক্ষায় প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নির্দেশনায় বাঙ্গরা পূর্ব ইউনিয়ন ও যাত্রাপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

এ সময় কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও ড্রেজার চালানোর অপরাধে মুখলিশপুর বিল ও যাত্রাপুর বাজার সংলগ্ন বিল হতে ২ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ৫শত ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষি জমিই নয় বরং কৃষকের জীবিকা, আমাদের অন্ন এবং জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সে কারণে উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category