• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

Reporter Name / ৩২৪ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা)প্রতিনিধি।।

“জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কৃষি ব্যাংক এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক মুরাদনগর শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

মুরাদনগর কৃষি ব্যাংকের ম্যানেজার মো: আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন বর্ষাকাল, বৃক্ষরোপনের উপযুক্ত সময়। নিজেদের আঙিনায় যতটুকু সম্ভব গাছ লাগাই ও সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করি। কৃষি ব্যাংকের বৃক্ষ রোপন অভিযানের মাধ্যমে ঔষধি গাছ বিতরনের জন্য সাধুবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, কৃষি ব্যাংক মুরাদনগর শাখার কর্মকর্তা সোহেল রানা, রাকিবুল আহমেদ প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব” উপলক্ষে সারাদেশে কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category