• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ২৮০ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” এই ¯স্লোগান নিয়ে সদ্য নিবন্ধন পাওয়া  রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গণসমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গণঅধিকার পরিষদ কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার আহবায়ক ফরিদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির সাবেক আহবায়ক ফয়েজ উল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাকসুদুর রহমান, গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ রনি, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক শাহজালাল সাদী, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আজহারুল আমিন, ছাত্রঅধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সাধারন সম্পাদক হাবীবুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বাঙ্গরা বাজার থানার ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী মাসুম, সাধারন সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান, গণঅধিকার পরিষদের জাহাপুর ইউনিয়ন সভাপতি নুরে আলম, শ্রমিক অধিকার পরিষদ নেতা জসিম উদ্দিন।
গণসমাবেশ শেষ করে উপজেলার ইসলামী চত্তরস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category