• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা)।।

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরের উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নূপুর, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক সৈয়দ হাসিনা আক্তার, সাংবাদিক বেলাল উদ্দিন আহমদ, সফিকুল ইসলাম,  শিক্ষক ফরিদ উদ্দিন, স্কাউটের এলটি আখতারুজ্জামান সহ মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের যথাযথ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মুরাদনগর উপজেলা প্রশাসন এই ঐতিহাসিক দিনগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category