• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম।

যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ শফিকুল ইসলাম ও ধামঘর মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার। আরো বক্তব্য রাখেন,
কোড়ের পাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, শুশুন্ডা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গিয়াস উদ্দিন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভাল থাকে। যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। জয় পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পায়। নিয়মিত খেলাধুলা করলে ছেলেমেয়েরা মাদকসহ নানা রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। তাই তাদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশ সরকার খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কামাল্লা ডি আর এসব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার খাঁন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category