• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে তিন ফসলি জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় প্রায় ১৮হাজার ফুট পাইপ এবং ৭টি ড্রেজার মেশিন পরিবহন করা সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মুকলেশপুর ও কোরের পাড় এবং আকুবপুর ইউনিয়নের মেটংঘর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা । এসময় অবৈধভাবে মাটি উত্তোলনকারী  মো: মুর্শিদ মিয়াকে ঘটনাস্থল হতে আটক করে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জরিমানা দিয়ে এবং ভবিষ্যতে এধরনের কোন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে অব্যাহতি লাভ করে মো: মুর্শিদ মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category