• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে দশ টাকায় আহার পেলেন সাড়ে ৪শত মানুষ

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরে ১০টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে চারশো মানুষ।
সোমবার (৫ই মে) দুপুরে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাবারের আয়োজন করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় মি. ফানের সার্বিক তত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দুপুরে ১২টা থেকে খাওয়া শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, মুরগির মাংস, ডাল। সাথে ছিলো ফিল্টার করা খাবার পানি।
একঝাক তরুণ সেচ্ছাসেবীর শ্রমে আহারের কার্যক্রম বাস্তবায়িত হয়।
অটোরিক্সা চালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০টাকায় মাংস দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।
পথচারী আমির হোসেন বলেন যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেনো তাদের ভাল রাখে।

মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্নয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধি, নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এই খাবারের আয়োজন করি।
দশটাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজে অসহায় মনে না করে তাই ১০টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে।
আমাদের মেসেজ ছিলো “এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবন, না দিলেও সমস্যা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category