• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৮১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য মেলা। বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস।

সাংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলা আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিকর্মীদের নিয়ে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

শিক্ষক জামাল উদ্দিন ও শারমিন ফাতেমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর সাহিত্য পরিষদের সমন্বয়ক কবি এম এ আলীম।

এ সময় মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার সহ উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মুরাদনগর শিল্পকলা একাডেমির পরিচালক আনিসুর রহমানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category