• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগরে দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

Reporter Name / ৩৭৩ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে পুলিশের হাতে আটক দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে মুরাদনগর সদর এলাকায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এর নেতৃত্বে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের উত্তর পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩২) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৩)।
থানা সূত্রে জানা যায়, মুরাদনগর সদরের উত্তর পাড়া এলাকায় আনোয়ারা বেগমের বসত ঘরের ভিতরে অ্যামফিটামিন সেবন করে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করার সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স এসআই রাজীব চন্দ্র সরকার ও এএসআই মোঃ শামীম আহম্মেদ অভিযান চালিয়ে তাদেরকে হাতে-নাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা জরিমানা প্রদান করেন।
মুরাদনগর থানা এলাকা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category