• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মুরাদনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name / ৮১২ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন
পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময় ও আলোচনা সভা করেন
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) । রবিবার সন্ধ্যায় মুরাদনগর
থানা পুলিশের আয়োজনে থানা প্রঙ্গণে এ মত বিনিময় ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর
আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযূষ চন্দ্র দাশ, মুরাদনগর
থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার, নবীপুর পশ্চিম ইউপি
চেয়ারম্যান জাকির হোসেন, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আবুল খায়ের,
পূর্বধৈর পূর্ব ইউপি চেয়াম্যান শুকলাল দেবনাথ, রঞ্জিত দেবনাথসহ পূজা উদযাপন
কমিটির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায়, মুরাদনগর থানায় শারদীয় দুর্গাপূজা শানিÍপূর্ণ ভাবে
উদযাপনের জন্য এবং এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও যেকোনো
প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং
পরামর্শ গ্রহণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর মুরাদনগরে মোট ১৪৯টি মন্দিরে
শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category