• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মুরাদনগরে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ১৭টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবছর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা  ৫ হাজার ৭০৩ জন  হলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ১১২ জন পরীক্ষার্থী। উপজেলার সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সিরোয়ার রাব্বী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার মুরাদনগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তারা সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের লক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার মুরাদনগর ডি.আর, সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪০ জন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪১ জন, দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৬ জন, বাঁশকাইট পিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৬ জন, শ্রীকাইল কে.কে. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জন, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ জন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৬ জন, পীর কাশিমপুর আর, এন. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৭ জন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৯ জন, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৬ জন ও হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩০৮ জন, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫১৮ জন, নবীয়াবাদ আবদুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৯ জন ও বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২৭০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৮ জন ও মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৪ জন পরীক্ষার্থীসহ মোট ৫৭০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ১১২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কম ছিলো বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category