• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ​যোগদানের পর নবাগত এই কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি মুরাদনগর উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
​যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
​ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর যোগদানের ফলে মুরাদনগরের চিকিৎসা সেবায় নতুন গতি আসবে এবং উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুধীসমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category