• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Reporter Name / ৩৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনের আয়তনে ছাত্রীদের কবিতা আবৃতি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী হাফেজা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
তারা আরো বলেন, কন্যা শিশুরা যেন, নিজেদের কে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন প্রতি টি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category