• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে নিহত ছাত্র ও বন্যার্তদের জন্য জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

Reporter Name / ৬০৪ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর, কুমিল্লা।।

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মষ্টমী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার মানুষের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা করে কুমিল্লার মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মুরাদনগর উপজেলার শাখ।
সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বন্যার্তদের ভয়াবহ কষ্টের কথা তুলে ধরেন। একই সঙ্গে বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাড়াঁনোর আহŸান জানান। এছাড়া তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পাচঁ বার এমপি থাকা অবস্থায় মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো এবং বর্তমান পরিস্থিতিতে খুব ভাল রয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় কোন মন্দিরে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ও নিপীড়নের ঘটনা ঘটেনি। বর্তমানে কায়কোবাদ সাহেবের নির্দেশে উপজেলা বিএনপির লোকজন হিন্দু সম্প্রদায়দের নিয়ে বিভিন্ন বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিচ্ছে।
মুরাদনগর উপজেলা বিএনপির নেতা দুলাল দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিতানন্দ রায়, সম্পাদক রামপ্রশাদ দেব, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, অরুপ নারায়ন পোদ্দার পিংকু, দ্বীন দয়াল পাল, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক খাইরুল হাসান, স্বপন পোদ্দার, শিশির দত্ত, প্রানজিত কুমার মজুমদার উত্তম দেবনাথ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category