• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

Reporter Name / ৩২২ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে পণ্যে পাটজাত মোড়ক বা ব্যাগ ব্যবহার না করায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে এ অভিযান চালানো হয়। এ সময় ৪ টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভুমি নাসরিন সুলতানা নিপা জানান, পুলিশ ও আনসারের সহায়তায় পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এই সময় মেসার্স মা কালী ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, খান ট্রেডার্স ও লিটন এন্টারপ্রাইজকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। কারণ এসব দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়ে থাকে। অভিযানকালে আদালতের কাছে বিষয়টি ধরা পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category