• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

Reporter Name / ৭৫৭ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউস বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের কৃষি উদ্যোক্তা সামসুল হকের বাড়ির কৃষক মাঠে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ বীজ প্রদান করা হয়।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহার স ালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এসময় আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, কামাল উদ্দিন খন্দকার, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় মুরাদনগর উপজেলায় মোট ২ হাজার ৮শ প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category