• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ৪১২ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিবাদ্যে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১.৩০টায়  উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।
যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ফাতেমা তুজ জোহরা, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ,  দিঘীরপাড় মাদ্রাসার সুপার আবুল খায়ের ইয়াহিয়া, বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও আন্দিকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুড়াখাল কুরুন্ডি মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন, কামাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, ভুবনের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়। ২০২২ সালে থেকে বাংলাদেশে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। এর আগে শিক্ষক সংগঠনগুলো দিবসটি উদযাপন করলেও সরকারিভাবে তা উদযাপিত হত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category