• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মুরাদনগরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

Reporter Name / ৩২৯ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

মো. রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা)।।

‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান। এসময় আরো বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সেন আবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এইচ এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক, নির্বাচিত জয়িতা সানজিদা আফরিন, সুপ্রিয়া ভৌমিক, আয়েশা বেগম। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহাম্মদ, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তাগন।
রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫টি ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে জয়িতা হিসেবে ঘোষনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category