• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ৪৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ৭ জন চালকসহ ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।
অভিযানে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য ২ বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ বাস চালককে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক চালককে ২টি মামলায় ২০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান  অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category