• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name / ৩৫০ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি সিএনজি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে মায়ের দোয়া শাহ আমানত অটো ট্রেডার্স নামে সিএনজি গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি মালামসহ প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত সিএনজি গ্যারেজের মালিক মোবারক (আলেক শাই)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত মোবারক বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি দোকান বন্ধ করে স্টেশনে পান আনতে যাই। হঠাৎ আগুনের খবর শুনে দৌড়ে দোকানের কাছে গিয়ে দেখি পুরো দোকানে আগুন লেগে গেছে। মুরাদনগর ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন। তিনি আরো বলেন, দিনের বেলায় ব্যাংক থেকে তুলে আনা নগদ ৫ লক্ষ টাকা, ক্যাশে থাকা টাকা, ১৪ টি সিএনজির কাগজপত্র, বাড়ির দলিল পত্র ও ব্যাংকের তিনটি চেকবই সহ গ্যারেজের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অতিরিক্ত আগুনের কারণে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আমার সবকিছু হারিয়ে এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category