• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

মুরাদনগরে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৬জনের কারাদণ্ড

Reporter Name / ৪৯৪ Time View
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জনকে নগদ অর্থদন্ড ও ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়।  রবিবার রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে মোঃ কালন(৩৫), মজিব মিয়ার ছেলে মোঃ হৃদয় হাসান(২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন(৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া(৩২), মৃত মালু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম(৫৫) ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার(৫০)।

পুলিশের তথ্যমতে, সন্ধ্যার পরে মুরাদনগর ডি.আর. স্কুলের পাশে মুচিপট্টি ব্রিজের নিচে মদ্যপ অবস্থায় মাতলামি করতে দেখা যায় ৬জন ব্যক্তিকে। ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এসআই কামাল ও মোহাম্মদ আলমগীরের ফোর্স অভিযান পরিচালনা করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আইনের আওতায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category