• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name / ২৫০ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জসীম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা কাফরুল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) ধারার ৮ (গ) মামলায় ২০২৩ সালে আদালত জসিম উদ্দিনকে যাবজ্জীবন সাজা প্রদান করে। এরপর থেকে জসীম উদ্দীন আত্মগোপন করেছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদনগর থানার এএসআই শামীম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী জসীম উদ্দীনকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category