• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যাগে বৃক্ষরোপন

Reporter Name / ৭৬৮ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

‘‘গাছ লাগান, তাপ কমান, নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা। বুধবার সকালে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলদ, বনজ ও ভেষজ চারা গাছ রোপন করা হয়।
বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলার আহবায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী এসময় আরো উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম, সহকারী শিক্ষক আবদুল মান্নান, সেলিনা আক্তার, সাবিত্রী সাহা, আবদুল খালেক, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব এনামুল হক, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category