• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ৬৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

“শিক্ষা সাম্য প্রগতি যুবমহিলা লীগের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলালীগ এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক বাবু পার্থ সারথী দত্ত, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম শাহেদ, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আলমগীর সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, দপ্তর সম্পাদক বিল্লাল

হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসাইন বেলাল, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রমূখ।

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category