• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত

মুরাদনগরে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের পক্ষ থেকে শতাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুমিল্লার মুরাদনগর জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, পোলার চাউল, নুডুস, পিয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও নগদ অর্থ। যা পরিবারগুলোর ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এভাবেই মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব।
রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি সজল সরকার বলেন,
এই ক্লাবের শুরু থেকেই মানবতার সেবায় নিবেদিতভাবে আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিনিয়ত নানা ধরনের সহায়তা দিয়ে থাকি। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক। বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য।
ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মাওলা রনি, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান মাসুদ উজ্জ্বল, ফারুক, সাহাবুদ্দিন সবুজ, ইউপি সদস্য জসিম উদ্দিন রাসেল, হুমায়ূন, আনোয়ার, আবুল হোসেন,নসু সরকার,মোকবল হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category