• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ৪০৪ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখা।
রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোঃ আবু হানিফ এর সার্বিক সহযোগিতায় ধামঘর উত্তর পাড়ায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চিকিৎসার জন্য দুইজনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাও. মোঃ আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
মোঃ নজরুল ইসলাম।
সাবেক শিবির নেতা ইয়াসিন আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামগঘর ইউনিয়নের জামাতে ইসলামীর আমীর মাও. খন্দকার আব্দুল আউয়াল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি মোঃ আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামঘর ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মোঃ স্বপন সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোরও উৎসব। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হোক। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকেছে, সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category