• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

Reporter Name / ৪৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাজী ইদ্রিস পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।
হাজী ইদ্রিস মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনসহ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৩শে এপ্রিল) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নগড়পাড় মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ও মুরাদনগর-কোম্পনীগঞ্জ সড়ক প্রদক্ষিন শেষে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সদ্য কারা মুক্ত বিএনপি ও পরিবহন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব ভিপি সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল কবির, যুগ্ম-আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাত, শ্রমিক নেতা জাকির হোসেন, বাস মালিক ঐক্য পরিষদের সদস্য ওয়াসিম, বিএনপি নেতা আনোয়ার খান, সাজ্জাদ হোসেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সফিকুল ইসলাম।
সমাবেশ কারামুক্ত বিএনপি নেতা বলেন, পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা মিথ্যা মামলায় গত ১২এপ্রিল ডিবি পুলিশ আমাকে আটক করে। ১০দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছি।
মামলার বিষয়ে তিনি বলেন, যে মামলা গুলো দিয়েছে এই মামলায় তদন্তে যদি আমার কোন ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আমার দলের কেন্দ্র থেকে আমাকে আজীবনের জন্য বহিস্কার করবেন। আর যদি সম্পৃক্তা না থাকে তাহলে যারা এই মিথ্যা মামলা ও হয়রানি করেছে তাদের বিচার করতে হবে। এসময় বক্তারা আরো বলেন গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানা গুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের জোগান দিয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করেছে। মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার দাবী করছি।
এসময় বিএনপি নেতা জাকির হোসেন, সফিকুল ইসলাম, ওমর উল্লাহ ওমর, কাজী শাহ এনায়েত, কামাল হোসেন, শ্রমিক নেতা বাবুল, জসিমসহ উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে (গত ২৪শে মার্চ) সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সমন্বয়ক ও পুলিশের দায়ের করা মামলায় মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে (১২ই এপ্রিল) শনিবার দুপুরে আটক করে ডিবি পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেফতারের খবরে কোম্পানীগঞ্জ থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিক নেতারা।
২২শে এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপি নেতা ইদ্রিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category